জামালপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি: ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে র্যালি ও জামালপুরে বধ্যভূমিতে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে পুষ্পস্তবক অর্পন করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকালে জামালপুর জেলা বিএনপির আয়োজনে শহরের কাজীর আখ মোড় থেকে একটি র্যালি বের হয়ে জামালপুর কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন বধ্যভূমিতে গিয়ে শেষ হয়।
পরে সেখানে পুষ্পস্তবক অর্পন করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ,বিএনপি নেতা গাউসুল আজম শাহিন, মনোয়ার হোসেন হীরু, আব্দুর রাজ্জাক লিটন, শহিদুর রহমান শহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুল মোমেন আকন্দ কাওসারসহ নেতাকর্মীরা।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































